শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৮:৫৩আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৯:০১

বগুড়া

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার সান্ন্যালপাড়ায় একটি বাড়িতে কাজ করার সময় পাইপ দোতলায় তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য সত্যতা নিশ্চিত করেন।

মৃত শ্রমিকরা হলেন– উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোতা ডারকী গ্রামের আব্দুস সালামের ছেলে শাহ্ আলম (২৮) ও পাশের খানপুর ইউনিয়নের খাগা আশ্রমপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে রবিউল ইসলাম (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্ন্যালপাড়ায় মোস্তফা খন্দকারের ছেলে ইমরুল খন্দকারের বাড়িতে এসএস পাইপ ফিটিংসের কাজ চলছে। শনিবার বিকাল ৩টার দিকে রবিউল ইসলাম ও শাহ্ আলম পাইপগুলো নিচতলা থেকে দোতলায় তুলছিলেন। একজন দোতলায় ও একজন নিচে ছিলেন। এসময় অসাবধানতায় পাইপ বিদ্যুতের তারে লাগলে ওই দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্যু হয়। আহত শাহ্ আলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হতে পারে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী