যমুনায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১৪:৫৮আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৪:৫৯

নৌকাডুবিতে নিহত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ছয় জন নিখোঁজ রয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আমি শুনেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বরযাত্রীবাহী একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি
ছিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল তোড়ে ডুবে যায়। এতে আট বরযাত্রী নিখোঁজ হন। পরে দু’জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।
কাজিপুরের যমুনা চরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এসএম মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক রিপন আহম্মেদ সঙ্গীয় ফোর্স সেখানে পাঠানো হয়েছে।
উপ-পরিদর্শক রিপন আহম্মেদ জানান, তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন। এখনও বিস্তারিত কিছুই জানতে পারেননি তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী