নিজের বাল্যবিয়ে বন্ধ করে ‘সাহসী’ খেতাব পেলো বিউটি

নাটোর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ১৪:২৪আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৯:১৬

পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বিউটির হাতে পরিবারের ভয়ভীতি উপেক্ষা করে নিজের বাল্যবিয়ে বন্ধ করায় ‘সাহসী’ খেতাব পেয়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নবম শ্রেণির শিক্ষার্থী বিউটি খাতুন। এছাড়া তাকে পুরস্কার হিসেবে ২ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেওয়া হয়।

বিউটি খাতুন গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, ২৮ জুলাই রাত ১১টার দিকে বিউটি গোপনে বাবার মোবাইল ফোন থেকে তাকে ফোন করে জানায়, বিয়ের বয়স না হওয়ার পরও পরিবারের পক্ষ থেকে তার বিয়ে ঠিক করা হয়েছে। এতে তার কোনও সম্মতি নেই। বিয়ে বন্ধের জন্য সে সহযোগিতা চায়। এরপর তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ওসির নেতৃত্বে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ের আয়োজন করবে না—এই মর্মে বিউটির অভিভাবকদের কাছ লিখিত নেন তিনি।

এ বিষয়ে বিউটি জানায়, তাকে পুরস্কৃত করার বিষয়টি প্রচার হলে অনেক মেয়েই তার পথ অবলম্বন করে শুধু নিজেই বাল্যবিয়ে থেকে রক্ষা পাবে না; বরং বাল্যবিয়ে বন্ধে সরকারের কার্যক্রমকে ত্বরান্বিত করবে। পুরস্কৃত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানায় সে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী