তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

নাটোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ২৩:৪৭আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:৫৩

আটক নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) তাকে আটক করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং সদর থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, রবিবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অভিভাবক মৌখিকভাবে অভিযোগ করেন, তার মেয়েকে শিক্ষক আব্দুল হাকিম যৌন হয়রানি করেছে। মেয়েটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করছে এবং শঙ্কায় রয়েছে। সোমবার দুপুরে এ ব্যাপারে বিদ্যালয়ে সভা আহ্বান করা হয়। বিষয়টি তদন্তের জন্য শিক্ষক নাজনীন আক্তার, আঞ্জুমান আরা এবং মোতালেব হোসেনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। এ সময় অভিযোগের বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ওই শিক্ষককে আটক করে।

সদর থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের