ধুনটে চার শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১

অভিযুক্ত জয়নাল আবেদীন বগুড়ার ধুনটে জলপাই খাওয়ানোর কথা বলে চার শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়নাল আবেদীন (৫৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে ধুনট থানা পুলিশ তাকে গোপালপুর খাদুলি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৬ ও ৮ সেপ্টেম্বর পৃথকভাবে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিশুদের অভিভাবকরা। এ ঘটনায় দুই শিশুর বাবা ধুনট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

শেরপুর ও ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) চার শিশুর ডাক্তারি পরীক্ষা ও তাদের আদালতে নিয়ে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করানো হবে। এছাড়া অভিযুক্ত জয়নাল আবেদীনকেও আদালতে সোপর্দ করা হবে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে তাকে রিমান্ডে নিয়ে আরও কতজন শিশুকে ধর্ষণ করেছে সে তথ্য বের করা হবে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, জয়নালের বাড়িতে জলপাই গাছ থাকায় প্রতিবেশি ৭ থেকে ১০ বছরের শিশুরা তা খাবার লোভে জয়নালের বাড়িতে আসতো। কোনও শিশু বাড়িতে এলে সে জলপাই ও অন্য খাবারের কথা বলে শিশুদের ঘরে নিয়ে যেতো ও ধর্ষণ করতো। এ ধারাবাহিকতায় জয়নাল গত ৬ ও ৮ সেপ্টেম্বর চার শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করে। জিজ্ঞাসাবাদে জয়নাল এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী