প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহীর বাঘা উপজেলায় বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফলক প্রতিস্থাপন এবং নব-নির্মিত স্টেশনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মো. শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে বলা আছে, গ্রাম হবে শহর। সে মোতাবেক কাজ করে যাচ্ছে সরকার। শেখ হাসিনার রাজনীতি জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি। তিনি সবসময় জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চিন্তা-চেতনা মাথায় নিয়েই কাজ করে যাচ্ছেন।’ যেকোনও দুর্ঘটনায় সবাইকে সচেতন থাকার এবং এ ব্যাপারে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

ফাযার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন রেজা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানা, বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলুসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার