বগুড়ায় একদিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

বগুড়া প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ০৯:২৯আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৯:৪৪

পেঁয়াজ বগুড়ায় একদিনে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত রফতানি বন্ধ করা এবং দেশে বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজাবাজার ও ফতেহআলী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি, ভারতীয় ও বার্মিজ (মিয়ানমার) পেঁয়াজ প্রতি কেজিতে ২৫-৩০ টাকা বেড়েছে। দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ।

রাজাবাজারের আড়তদার আল্লাহর দানের মালিক জয়নুল আবেদীন শামীম জানান, রবিবার পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০-৭৫ টাকা এবং খুচরা ৮০-৯০ টাকা দরে এবং ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ৫৫-৬০ টাকা ও খুচরা ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিয়ানমার থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৫০-৫৫ টাকা এবং খুচরা ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রবিবারও পাইকারি ও খুচরা বাজারে ১৫-২০ টাকা কম ছিল।

দাম বৃদ্ধি প্রসঙ্গে আড়তদাররা জানান, এ বছর বর্ষার কারণে এমনিতে পেঁয়াজের অনেক ক্ষতি হয়েছে। হঠাৎ করে ভারত রফতানি বন্ধ করে দেওয়ায় পেঁয়াজের দাম কেজিতে ২৫-৩০ টাকা বেড়েছে।

ব্যবসায়ীরা ধারণা করছেন, শিগগিরই পেঁয়াজ আমদানি করা সম্ভব না হলে ২০০ টাকা কেজিতে পৌঁছাবে।

বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার গৃহবধূ আসমা খাতুন জানান, দু’দিনের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০-৫০ টাকা বেড়ে যাওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন। একই মত স্থানীয় অনেকের। তাদের মতে, দাম বৃদ্ধি অব্যাহত থাকলে পেঁয়াজ ছাড়াই তরকারি খেতে হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি