আ.লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জন জেলে

নাটোর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ১৭:৪০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৫৫

নাটোর নাটোরের লালপুর উপজেলার নওপাড়া বাজার এলাকায় নেতাদের নিজ অফিসে বসানোর চেষ্টার জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের চেয়ার ও পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। বাড়ি ভাঙচুরের মামলায় তোফা ও মাসুদ নামে দুই জনকে জেলে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এই আদেশ দেন আদালত।
লালপুর থানার ওসি সেলিম রেজা ও মামলার আইও ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইমরান হোসেন জানান, বুধবার রাতে দুড়দুড়য়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের প্রস্তুতি সভা ও মতবিনিময়ের জন্য নওপাড়া বাজার এলাকায় লালপুর উপজেলা যুবলীগ সভাপতি ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ অন্য নেতারা আসেন। এ সময় দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথার ছেলে ও লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান পলাশ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ আওয়ামী লীগ নেতারা আগত নেতাদের ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে বসার অনুরোধ জানান। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা তোফা ও তার লোকজন আগত নেতাদের তাদের অফিসে বসার জন্য বলেন। এ নিয়ে উভয়পক্ষে তর্কাতর্কি থেকে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে দুই পক্ষ ইট-পাটকেল ছুড়তে থাকে। কিছুক্ষণ পর ফের দু’পক্ষ সংগঠিত হয়ে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় আবু তালেব নামে আওয়ামী লীগ কর্মী আহত হন। পরে কার্তিক কুমারের ছেলে বিকাশের বাড়ির বেড়া ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
এরপর তোফাজ্জল হোসেন তোফার নেতৃত্বে মিছিল বের হয়ে মহিলা আওয়ামী লীগ সভাপতি ও পানসিপাড়া গ্রামের লুৎফর রহমানের স্ত্রী সাবরিনা খাতুন, একই গ্রামের আমির আলীর ছেলে খোদাবক্স ও নওপাড়া গ্রামের মহাম্মদ আলীর ছেলে বাবুলের বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ভাঙচুর ও বাড়ির মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার সকালে বাবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তোফা ও মাসুদকে গ্রেফতার করে। তাদের আদালতে হাজির করলে শুনানি শেষে জেলে পাঠানোর আদেশ দেন আদালত।

/এআর/
সম্পর্কিত
যদি কেউ জানতে পারে, তাহলে আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে
স্কুলছাত্রী বান্ধবীর টানে বাংলাদেশে এলেন চীনা নাগরিক
মেধায় অনন্য একসঙ্গে জন্ম নেওয়া ৩ বোনের বাজিমাত, ভাসছেন প্রশংসায়
সর্বশেষ খবর
অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ 
অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ 
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মীরের আকিব নবি
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মীরের আকিব নবি
আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আবদুল মান্নান সৈয়দের কবিতায় পরাবাস্তবতার শৈল্পিক রূপায়ণ
আবদুল মান্নান সৈয়দের কবিতায় পরাবাস্তবতার শৈল্পিক রূপায়ণ
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?