নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় তদবিরবাজদেরও ধরা হবে: দুদক চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৯:৩০ আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৯:৩৩

বক্তব্য রাখছেন ইকবাল মাহমুদ (ছবি– প্রতিনিধি)

চাকরির নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় তদবিরকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ‘বদলি প্রক্রিয়া এখন অনলাইনে হবে। বদলি ও নিয়োগ প্রক্রিয়ায় তদবির বরদাশত করা হবে না। তদবির করা ও ঘুষ খাওয়া—একই দুর্নীতি। ফলে তদবিরবাজরা সাবধান। শিক্ষা বিভাগের বদলি ও নিয়োগ প্রক্রিয়ায় সচিব থেকে শুরু করে যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকের কাজ শুধু দুর্নীতিবাজদের ধরাই না; দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও কাজ। এজন্য আমরা মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছি। প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।’

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের সচিব আকরাম আল হোসেন, মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা