রাজশাহী জেলা আ.লীগের সম্মেলন ৮ ডিসেম্বর

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৪২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩

আওয়ামী লীগ রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন ১২ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে এবারের সম্মেলনে কাউন্সিলর সংখ্যা ৩৬০ জন চূড়ান্ত করা হয়েছে। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সম্মেলনে আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন করা হবে।

এসব তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জমান আসাদ জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলনের তারিখ নতুন করে ঘোষণা করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকালে সম্মেলনের ৩৬০ কাউন্সিল সংখ্যা চ‚ড়ান্ত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটি থেকে কাউন্সিলর হয়েছেন ৬৪ জন। আর ৯টি উপজেলা থেকে কাউন্সিলর ২৫১ জন। এ ছাড়াও কেন্দ্রীয় কমিটির নির্ধারিত কাউন্সিলর ৪৫ জন।

তিনি আরও জানান, জেলা নির্বাহী কমিটির ৬৪ ও ৯ উপজেলার ২৫১ জনের নাম চূড়ান্ত হয়েছে। তবে কেন্দ্রের মনোনীত ৪৫ জনের নাম এখনও তারা পাননি।

এদিকে সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্মেলনের নামে কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কেউ অর্থ দাবি করলে যেন না দেওয়া হয়। এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা অর্থ উপ-কমিটির আহ্বায়ককে ফোন করে জানানোর অনুরোধ জানানো হয়েছে। 

/এনআই/
সম্পর্কিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন