দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

নাটোর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ১১:০৯আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১২:৪৩

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত

নাটোরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ছোট হরিশপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি জালাল উদ্দীন এবং নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার দিঘাপতিয়া চকফুলবাড়ি এলাকার সাবেদ আলীর ছেলে ফারুক হোসেন ও দুর্ঘটনার শিকার একটি বাসের হেলপার তেবাড়িয়া এলাকার লিখন হোসেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আসাদুজ্জামান জানান, বুধবার সকালে ছোট হরিশপুর ব্রিজে রাজশাহীগামী নান্নু এন্টারপ্রাইজের সঙ্গে রংপুরগামী নিশিতা এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় ২০ জন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আরেক জনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে উভয় বাসচালকের পা কাটার প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

খবর পেয়ে জেলা প্রশাসক শাহরিয়াজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 
 
/জেবি/এমএমজে/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী