দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না: পরিকল্পনামন্ত্রী

বগুড়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ১৯:৩১আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:৩৭

দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না: পরিকল্পনামন্ত্রী বগুড়ায় পূর্ণাঙ্গ বিমান বন্দর ও করতোয়া নদী খনন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘কোথাও কোনও বাঁশের সাঁকো বা খারাপ রাস্তা থাকলে আমাদেরকে জানান। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না। জনগণের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে অর্জুনপুর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধু ও দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বাঙালি জাতিকে সম্মান দিয়েছে। হৃদয়ে মাতৃভূমি লালন ও ধারণ করে এগিয়ে যেতে হবে। কুচক্রি মহল মিথ্যাচার করে আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। তাই অতীতের জঞ্জাল সাফ করে সরল পথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ্, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুসহ প্রমুখ বক্তব্য রাখেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী