কচুরিপানায় আটকে যাওয়া কৃষককে উদ্ধার করলো পুলিশ

রাজশাহী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ২০:৪৩আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:২২

কচুরিপানায় আটকে যাওয়া কৃষককে উদ্ধার করলো পুলিশ

রাজশাহীর মোহনপুর বিলে কচুরিপানায় আটকে যাওয়া মিলন নামে এক কৃষককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এমাজ উদ্দিন নামের এক বয়স্ক ব্যক্তি মোহনপুর থানায় এসে খবর দেন মোহনপুর বিলে নেমে কচুরিপানা ভেঙে নিজের ক্ষেতে যাওয়ার সময় এক ব্যক্তি হারিয়ে গেছেন।

এরপরই ওই ব্যক্তিকে নিয়ে ওসির নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। সেখানে গিয়ে দেখা যায় বিলের একটি গর্তে চোরাবালিতে তলিয়ে যাওয়ার মতো তলিয়ে যাচ্ছেন ওই কৃষক। কোনও রকমে কচুরিপানার মধ্যে তার মাথা দেখা যাচ্ছিল। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মোহনপুর থানার ওসি মোস্তাক হোসেন বলেন, মিলন নামে ওই কৃষককে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে ব্যাপারটি তা নয়। সে মারা গেলে অন্যরকম ব্যাপারও ঘটে যেতে পারতো।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকভাবে এধরনের কাজ করে অবশ্যই তারা প্রশংসার দাবিদার হয়েছেন। জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি