দুপচাঁচিয়ার মেয়রের বিরুদ্ধে মামলার তথ্য গোপনের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৩:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৩:৫১

মেয়র জাহাঙ্গীর আলম বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হলফনামায় পাঁচটি ফৌজদারি মামলার তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি মামলায় দুই বছরের সাজা ও ৫ হাজার টাকার দণ্ডও হয়েছে তার। এছাড়া দুদকের একটি মামলা উচ্চ আদালতের ভুয়া স্থগিতাদেশ দিয়ে বিচার বন্ধ রাখা হয়েছে। পরাজিত মেয়র প্রার্থী বেলাল হোসেন এ ব্যাপারে ২৬ জানুয়ারি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানা গেছে।

অভিযোগ প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর জানান, তার বিরুদ্ধে থাকা ও নিষ্পত্তি হওয়া সব মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেছেন। এছাড়া তিনি হাইকোর্টের ভুয়া নির্দেশ দিয়ে দুদকের মামলা স্থগিত করেননি। প্রতিপক্ষরা তাকে হেয় ও হয়রানি করতে এসব মিথ্যাচার করছেন।

১৩ জানুয়ারির পৌরসভার নির্বাচনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

জাহাঙ্গীরের দাখিল করা হলফনামায় তিনটি বিচারাধীন ও ৫টি মামলায় খালাসের তথ্য দিয়েছেন। কিন্তু পুলিশ রিপোর্টে ১১টি মামলার কথা উল্লেখ করা হলেও এর মধ্যে চারটি মামলার তথ্য হলফনামায় গোপন করা হয়েছে। এছাড়া আরও একটি মামলার তথ্যও তিনি গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী