সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ০৭:৩৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৮:০৪

শামসুল ইসলাম ওরফে ফয়সাল রাজশাহীতে অনলাইনে জুয়া খেলতে ব্যাংক থেকে ৩ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ব্যাংক কর্মকর্তা শামসুল ইসলাম ওরফে ফয়সালকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজশাহী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ রিমান্ড মঞ্জুর করেন। তাকে এখন জিজ্ঞাসাবাদ করছে বোয়ালিয়া থানা পুলিশ।

প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখায় ক্যাশ ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকা এই কর্মকর্তা নগরীর সাগরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
অর্থ-আত্মসাতের অভিযোগে গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন প্রিমিয়ার ব্যাংকের রাজশাহীর জোনাল ম্যানেজার সেলিম রেজা খান। এরপর তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করে বোয়ালিয়া থানা পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে তাকে আবারও আদালতে তোলা হবে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ২০১৮ সালের জানুয়ারি থেকে অনলাইনে জুয়া খেলতে গিয়ে তিনি অল্প অল্প করে টাকাগুলো সরিয়েছেন।’

ফয়সালের উদ্ধৃতি দিয়ে ওসি আরও বলেন, ‘তিনি টাকার বান্ডিলের প্রথম ১০ লাইন ঠিক রাখতেন। পরের লাইনগুলোর কোনোটা থেকে দুই বান্ডিল, কোনোটা থেকে এক বান্ডিল—এভাবে টাকা সরাতেন। যেহেতু প্রথম লাইনটা ঠিক থাকতো, তাই টাকা সরিয়ে নিলেও অন্য কর্মকর্তা বুঝতে পারেননি। এমনকি কেউ সন্দেহও করেননি। ব্যাংকটিতে সব সময় প্রায় ১৫ কোটি টাকা থাকতো। গত বৃহস্পতিবার ভল্টে রাখা টাকা গণনার পর ৩ কোটি ৪৫ লাখ টাকা কম পাওয়া যায়। এ সময় ওই কর্মকর্তা টাকা সরানোর কথা স্বীকার করেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন