শাহজাদপুরে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৪

শাহজাদপুরে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তারা শাহজাদপুর উপজেলার তালগাছি এস এ মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়। তাকে শাহজাদপুর পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের দুর্গাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, শাহজাদপুরের পুরান তেতরী গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফ হোসেন (১৪) এবং জহুরুল ইসলামের ছেলে সুমন (১৪)।

ওসি আতাউর রহমান জানান, তিন স্কুল শিক্ষার্থী মোটরসাইকেলে করে তালগাছি বাজার থেকে শাহজাদপুরে আসছিল। ঢাকা-নগরবাড়ি মহাসড়কের দুর্গাদহ এলাকায় পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ নিহত ও দুই জন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন নামে আরেক স্কুলছাত্রের মৃত্যু হয়। লাশ দুটি উদ্ধার করে স্বজনদের হস্তান্তর করা হয়েছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী