ডিসি সুলতানা ও আরডিসি নাজিমকে গ্রেফতারের দাবি

নাটোর প্রতিনিধি
১৬ মার্চ ২০২০, ১৫:৫১আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৬:১০

নাটোরে সাংবাদিকদের মানববন্ধন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে আইনবহির্ভূতভাবে তাকে গ্রেফতার, নির্যাতন এবং দণ্ড দেওয়ার ঘটনায় ডিসি সুলতানা পারভীন ও আরডিসি নাজিম উদ্দিনকে গ্রেফতারের দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থা, লালপুর উপজেলা কমিটি।

এ সময় সাংবাদিক আরিফকে সম্পূর্ণ আইনবহির্ভূতভাবে গ্রেফতার, নির্যাতন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। তবে দ্রুততম সময়ে আরিফকে জামিন দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। আর ডিসি সুলতানা ও আরডিসি নাজিম উদ্দিনকে অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিচ্যুত করার দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কামাল মৃধা, উপজেলা কমিটির সভাপতি সালাহ উদ্দিন, লালপুর প্রেস ক্লাব সভাপতি আব্দুল করিম, স্থানীয় সাপ্তাহিক পদ্মা প্রবাহ পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ