স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলো স্ত্রীর শরীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১৭:১০আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৭:২১

এসিড নিক্ষেপ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্বামী মোতালেব হোসেনের ছোড়া এসিডে স্ত্রী শানু খাতুনের মুখমণ্ডলসহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ শানুকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালের (রিপন) সহায়তায় গ্রামের লোকজন স্বামী মোতালেবকে ধরে পুলিশে সোপর্দ করেছে। সে বর্তমানে রায়গঞ্জ থানা হাজতে রয়েছে। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রিপন চেয়ারম্যান জানান, মোতালেব দুই বছর আগে উপজেলার আমশাড়া গ্রামের আশরাফ আলী প্রামাণিকের মেয়ে শানু খাতুনকে বিয়ে করে। তিন দিন আগে স্ত্রীকে বাড়িতে আনে মোতালেব। স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে আগে থেকেই ওই এসিড বাড়িতে এনে রেখেছিল মোতালেব। পরে শুক্রবার ভোরে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে সে। এ সময় শানুর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনার পর মোতালেবকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।

ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, শানুর গলা ও মুখমণ্ডলের বেশ কিছু অংশ ঝলসে গেছে। হাসপাতালে সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। তিনি এখন মোটামুটি শঙ্কামুক্ত।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, আসামিকে এনে থানা হাজাতে রাখা হয়েছে এবং আহত শানুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী