সান্তাহারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ১১:১০আপডেট : ২৯ মার্চ ২০২০, ১১:২২

ভাঙচুর করা প্রতিমা বগুড়ার আদমদীঘিতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে চারটি প্রতিমা ভাঙচুর করেছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার সান্তাহার হাউজিং কলোনির অ্যাস্টেট সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শনিবার (২৮ মার্চ) আদমদীঘি থানায় অভিযোগ করা হয়।

মন্দিরের সভাপতি চঞ্চল কুমার কুন্ডু জানান, প্রতিদিনের মতো শুক্রবার পূজা শেষে রাতে মন্দির বন্ধ করা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের গেট খুলে ভেতরে ঢুকে লক্ষ্মী,শিব, কালী ও সরস্বতী প্রতিমার মাথা ভেঙে ফেলে। পরে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়েছে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, তদন্ত করে প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি