৯৩ বছরের রাহেলার ঠাঁই গোয়ালঘরের পাশে!

জয়পুরহাট প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৮:৪৪আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২০:৫৭

রাহেলা বেওয়ার ঘর বৃদ্ধ রাহেলা বেওয়ার জীবন কাটছে টয়লেটের সেপটিক ট্যাংকের ওপর বানানো অস্থায়ী ঝুপড়ি ঘরে। পাশেই রয়েছে গোয়ালঘর। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর হতদরিদ্র রাহেলার জীবন কাটছে অযত্ন আর অবহেলায়। নিজের কোনও জমি নেই। মোশাররফ নামে গ্রাম সম্পর্কের এক ভাই তাকে থাকতে দিয়েছেন সেপটিক ট্যাংকের ওপর। যার পাশেই গোয়ালঘর। স্বামী মাক্কেছ আলী মারা গেছেন অনেক আগে। বিধবা ভাতার বিনিময়ে খাবারের দায়িত্ব নিয়েছেন চাচাতো ভাইয়ের মেয়ে রেশমা বেগম।

এভাবেই জীবন কাটছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জামুহালি গ্রামের ৯৩ বছর বয়সের বিধবা রাহেলা বেওয়ার। গ্রামের ইউপি সদস্যের করে দেওয়া বিধবা ভাতার কার্ডই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। নিজস্ব জায়গা না থাকায় সরকারি অনুদানে বাড়ি পাওয়ার সুযোগও নেই।

রাহেলা বেওয়া বলেন, ‘আমার কেউ নেই বাবা। আমি একা থাকি এখানে। খুব গন্ধ লাগে। পাশেই গরু থাকে। সেখান থেকেও গন্ধ আসে। খুবই কষ্ট। আল্লাহও আমারে নেয় না।’

রাহেলা বেওয়া তিন বেলা খাবার দেওয়া রেশমা বেগম বলেন, ‘তাকে দেখাশোনা বা খোঁজ নেওয়ার মতো কেউ নেই। সহায় সম্বল বলতে তার কিছুই নেই। একমাত্র মেয়ের বিয়েও হয়েছে হতদরিদ্র পরিবারে। তিনবেলা খাওয়াসহ আমরা তার দেখাশোনা করি। বয়সের কারণে সবকিছু গুছিয়ে বলতেও পারেন না।’

ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সমন্বয়ক ওই গ্রামের আজিজুল হক বলেন, ‘অশীতিপর বৃদ্ধা রাহেলা বেওয়াকে সহযোগিতা করার কেউ নেই। এই মুহূর্তে জনপ্রতিনিধি অথবা বিত্তবানদের সাহায্য ছাড়া তার অবস্থার উন্নতি অসম্ভব।’

রাহেলার দুর্বিষহ জীবনের কথা শুনে খোঁজ নিতে মঙ্গলবার (৭্ এপ্রিল) দুপুরে ওই গ্রামে হাজির হন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান। রাহেলার খবর নিয়ে নিজের বেতন থেকে তার হাতে ৭০০ টাকাও তুলে দেন তিনি। পরে তিনি প্রতিবেশীদের সঙ্গে আলাপ করে দুই শতক জায়গা পেলে সরকারি অনুদানে রাহেলাকে বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম