সরকারি ক্ষমায় জেল থেকে ছাড়া পেলেন আরও ৮৮ জন

বগুড়া প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৮:২১আপডেট : ০৮ মে ২০২০, ১৮:২৮

বগুড়া জেলা কারাগার সরকারি বিশেষ ক্ষমায় বগুড়া জেলা কারাগার থেকে দুই নারীসহ ৮৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) বিকালে তাদের মুক্তি দেওয়া হয়। তারা মাদক, চুরিসহ বিভিন্ন মামলায় এক বছরের কম সাজাপ্রাপ্ত আসামি। এর আগে ৩ মে আরও ১১ জনকে মুক্তি দেওয়া হয়। জেলার শরিফুল ইসলাম এ তথ্য জানান।

জেলার শরিফুল ইসলাম জানান, সরকার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন কারাগারে এক বছরের কম কারাদণ্ড প্রাপ্তদের সাজা বাতিল করে মুক্তির সিদ্ধান্ত নেয়। কারা অধিদফতরের নির্দেশে গত ২ এপ্রিল ১৫৯ জনের তালিকা পাঠানো হয়েছিল। প্রথম দফায় গত ৩ মে ১১ জনের তালিকা এলে তাদের মুক্তি দেওয়া হয়। আজ শুক্রবার দুই নারী কয়েদিসহ আরও ৮৮ জনের তালিকা আসে। সব প্রক্রিয়া শেষে বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা কারাগার সূত্র জানায়, ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত জেলা কারাগারটির ধারণ ক্ষমতা ৭২০ জন। সেখানে অধিকাংশ সময় তিন গুণের বেশি হাজতি (বিচারাধীন) ও কয়েদি (সাজাপ্রাপ্ত) থাকেন। ৮ মে দুপুর পর্যন্ত মোট দুই হাজার দুইশ' ৯৯ জন হাজতি ও কয়েদি ছিলেন এই কারাগারে। এর মধ্যে পুরুষ হাজতি এক হাজার ৮৬৫ জন এবং নারী ৯৫ জন। পুরুষ কয়েদি ৩২২ জন এবং নারী ১৭ জন। নারীদের সঙ্গে দুই ছেলে ও চার মেয়ে শিশুও রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী