জেলা যুবলীগের প্রচার সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৭:৪১আপডেট : ১২ জুলাই ২০২০, ১৭:৪১

জেলা যুবলীগের প্রচার সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ি এলাকার নিজ বাসা থেকে জেলা যুবলীগের প্রচার সম্পাদক আবু সাঈদ লেলিনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে লাশ উদ্ধার করে কৈগাড়ি ফাঁড়ির পুলিশ। নিহতের স্ত্রীর দাবি দাম্পত্যে কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

কৈগাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, লেলিনের স্ত্রীর আরেকজনের সঙ্গে প্রেমের কথা শোনা যাচ্ছে। তবে তদন্ত ছাড়া এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। রবিবার (১২ জুলাই) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লেলিনের মরদেহ তার চাচাতো ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে শাজাহানপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

লেলিন গাইবান্ধার সাঘাটা উপজেলার কৈচড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের একমাত্র ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে শাজাহানপুর উপজেলার কৈগাড়ি এলাকায় ভাড়া থাকতেন। স্ত্রী উর্মি ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয়দের অভিযোগ, উর্মি এক ব্যক্তির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। লেলিন অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে পারেননি। এই কষ্টেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক নেতা আবু সাঈদ লেলিন তার সংগঠনের প্রস্তাবিত কমিটির প্রচার সম্পাদক ছিলেন। তার আত্মহত্যার কোনও কারণ জানা নেই। তিনি এই ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি