প্রীতি ফুটবল ম্যাচ খেলতে খেলতে মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ০৯:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১১:৩১

ইয়াসিন আলী শাকিল

ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলতে খেলতে ইয়াসিন আলী শাকিল (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শাকিল সদর উপজেলার করিমনগর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। রবিবার (২ আগস্ট) বিকালে মর্মস্পর্শী এ ঘটনা ঘটেছে।

শাকিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে শাকিল বাড়িতে চলে আসে। তার এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
জানা গেছে,  প্রতি বছর ঈদুল আজহার পর করিমনগরের পরিত্যক্ত একটি ইটভাটায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। তারই ধারাবাহিকতায় রবিবার বিকাল সাড়ে ৪টায় ফুটবল খেলা শুরু হলে শাকিল তাতে অংশ নেয়। খেলা পরিচালনা করেন শাকিলের বাবা হামিদুল ইসলাম। খেলা চলাকালে ৫টার দিকে শাকিল হঠাৎ করে মাঠে অসুস্থ হয়ে পড়ে। এসময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ৫টার দিকে শাকিল মারা যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান এ তথ্য জানিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম