হেলিকপ্টারে বিয়ের আয়োজন, উৎফুল্ল এলাকার জনগণ

নাটোর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৬:৫৯আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:২৫

হেলিকপ্টারের সামনে বর-কনে আদরের ছেলে আকাশে হেলিকপ্টার উড়তে দেখে ছোটবেলায় বাবার কাছে আবদার করে হেলিকপ্টারে চড়বে। বাবা হেসে মজা করে বলে, ঠিক আছে বড় হওয়ার পর তোমাকে হেলিকপ্টারেই বিয়ে দেবো। ছেলে সবাইকে বলতে থাকে, বাবা তাকে কথা দিয়েছে, বড় হলে হেলিকপ্টারে চড়াবে। ছেলের স্বপ্নকে এবার বাস্তবে পরিণত করলেন বাবা।

ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর পাবনাপাড়া গ্রামে। স্বপ্ন পূরণ হওয়া ওই ছেলের নাম হারুন অর রশীদ বাদশা। তিনি পাবনাপাড়া গ্রামের মাওলানা নূরুল ইসলামের ছেলে ও রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের তড়িৎ প্রকৌশলী। নববধূও একই প্রতিষ্ঠান থেকে পাস করা প্রকৌশলী। তার নাম উর্মী আক্তার এনি। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি হাট গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর-উব-নবীর মেয়ে।

বরের বাবা নূরুল ইসলাম জানান, তিনি পাবনার এক মাদ্রাসা শিক্ষক। তার দুই ছেলে দুই মেয়ের মধ্যে বাদশা ছোট। ছোটবেলায় একদিন আকাশে বিমান উড়তে দেখে তার ছেলে বাদশার ইচ্ছে হয়েছিল হেলিকপ্টারে চড়ার। বড় হয়ে ছেলে তার স্বপ্ন পূরণ করেছে। তাই ছেলের স্বপ্ন পূরণে ১ লাখ ৫৫ হাজার টাকায় ভাড়া নিয়ে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। এ নিয়ে এলাকাবাসীও খুব উৎফুল্ল।

তিনি আরও বলেন, শনিবার দুপুর ১২টায় তার দুই জামাতা ও এক নাতনিকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে রওনা হয় ছেলে হারুন অর রশীদ বাদশা। আর বরযাত্রীরা কনের বাড়িতে যান মাইক্রোবাসযোগে। অপরদিকে রবিবার (১৫ নভেম্বর) তার বাড়িতে বউভাতের আয়োজন রয়েছে।

প্রকৌশলী হারুন অর রশীদ বাদশা বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো। এজন্য তিনি তার বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তার এলাকায় এটিই প্রথম। তার জানা মতে এর আগে বাগাতিপাড়া উপজেলায় এভাবে কারও বিয়ে করার ঘটনা ঘটেনি। তিনি নিজেও বরযাত্রী ছিলেন জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী