হবু বধূর দেনা পরিশোধে ছিনতাইয়ে নামে আলামিন!

নাটোর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৭:২৬আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২১:০৫

হবু বধূর দেনা পরিশোধে ছিনতাইয়ে নামে আলামিন! নেশা ছিল অনলাইনে জুয়া খেলা। জুয়ার টাকা পরিশোধে হবু বধূর কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের ২০ বছর বয়সী যুবক আলামিন। ওই টাকা পরিশোধে ছিনতাইয়ের পরিকল্পনা করে ওই যুবক। তাই সার ব্যবসায়ী অরুণ কুমার শর্মার মাথায় রড দিয়ে আঘাত করে ৫ লাখ টাকা ছিনতাই করে সে। পরে অরুণ কুমার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ছিনতাই ও হত্যার ঘটনায় ২১ নভেম্বর নিহতের স্ত্রী শ্যামলী শর্মা মামলা দায়ের করেন। পরে ২৭ নভেম্বর রাজশাহী সাহেব বাজারের একটি ছাত্রাবাস থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে ২ লাখ ১৩ হাজার টাকাও উদ্ধার করা হয়।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

নলডাঙ্গা থানার ওসি ও মামলার আইও নজরুল ইসলাম জানান, আসামি আলামিন সোনাপাতিল গ্রামের শাখের প্রাংয়ের ছেলে। সে ইতোমধ্যেই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

/এমআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী