সিংড়ায় গাছে বেঁধে মারধর, ২ আসামি কারাগারে

নাটোর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৪:১৮আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৪:১৮

পূর্ব শত্রুতার জেরে পাশের উপজেলার দুই যুবককে ধরে মারপিট এবং মোবাইলফোনসহ টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন আদালত। ভুক্তভোগী একজনের নাম সাগর হোসেন। অপরজনের নাম অন্তর। তারা দুজনেই গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী সাগরের ভাই বিপ্লব বাদী হয়ে রবিবার রাতে সিংড়া থানায় ওই মামলা দায়ের করলে পুলিশ পাঁচ আসামির মধ্যে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হলো সিংড়া উপজেলার বিলদহর বাধপাড়ার কদমের ছেলে শামিম ওরফে কাছিম ও নতুনপাড়ার সিদ্দিকের ছেলে করিম আলী। সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আইও এসআই নূরে আলম জানান, মামলায় বাদী অভিযোগ করেছেন রবিবার সকাল ১১ টার দিকে সাগর ও অন্তর অটোভ্যানযোগে বিলদহর বাজারে আসছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া শামিম ও করিমসহ পাঁচ জন তাদের ধরে টেনে হিঁচড়ে নামায়। এসময় বাধা দিতে এলে স্থানীয় রোকেয়া নামে এক মহিলাকেও তারা মারপিট করে। ঘটনার সময় আসামিরা ভুক্তভোগী সাগরের পকেটে থাকা দুই হাজার টাকা ও ১২ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয়রা আসতে থাকলে আসামিরা স্থান ত্যাগ করে।

অপর এক প্রশ্নের জবাবে ওসি ও আইও জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী