রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৮:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৮:৪০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি যায়। নবজাতকের বয়স তিন দিন। এ দিন সন্ধ্যা পর্যন্ত নবজাতকটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

নবজাতকের বাবার নাম মাসুম রবি দাস। মাতার নাম শিল্পী রবি দাস। তাদের বাড়ি নগরীর রাজপাড়া থানার বাগানপাড়া এলাকায়। রবি দাস হাসপাতাল এলাকায় মুচির কাজ করেন। ২০ জানুয়ারি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এই কন্যা শিশুর জন্ম হয়েছে। এটি তার প্রথম সন্তান।

মাসুম রবি দাস বলেন, ‘সকালে আমি হাসপাতালের বাইরে গিয়েছিলাম। আর আমার স্ত্রী ঘুমিয়ে ছিল। এমন সময় আমাদের সন্তানকে চুরি করে নিয়ে যায়।’ 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘সকাল ৯টার দিকে কন্যা শিশুটিকে রেখে খাবার নেওয়ার জন্য ওয়ার্ডের বাইরে গিয়েছিলেন। এসে দেখি শিশুটি নেই। বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয় এবং হাসপাতালে তল্লাশি করা হয়। কিন্তু এর আগে কে বা কারা শিশুটিকে নিয়ে বের হয়ে গেছে।’

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘হাসপাতালের সিসিটিভির ভিডিও দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান