কেশরহাটে আ. লীগ, মুণ্ডামালায় আ. লীগ বিদ্রোহী প্রার্থীর জয়

রাজশাহী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০৪:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৪:১০

রাজশাহীর দুই পৌর নির্বাচনের মধ্যে মোহনপুর উপজেলার কেশরহাটে আওয়ামী লীগ প্রার্থী শহিদুজ্জামান শহিদ এবং তানোর উপজেলার মুন্ডুমালায় আওয়ামী লীগের বিদ্রোহী  স্বতন্ত্রপ্রার্থী সাইদুর রহমান বিজয়ী হয়েছেন।

শহীদুজ্জামান শহিদ

মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয় হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান শহিদ। এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ ভোট পেয়েছেন ১০ হাজার ৯১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীর্ষের প্রার্থী প্রভাষক খুশবর রহমান ভোট পেয়েছেন ১ হাজার ৩২৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান আকন্দ তার জগ প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার ২৭০ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানওয়ার হোসেন।

কেশরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৮১ জন এবং নারী ভোটার ৮ হাজার ৯৬ জন। পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে চারটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল।

সাঈদুর রহমান

অন্যদিকে, রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান জগ প্রতীকে ৫ হাজার ৪৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আমির হোসেন আমিন পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট।  বিএনপির ফিরোজ কবীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।

৬১ ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে হারিয়ে তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহতো এ তথ্য নিশ্চিত করেছেন। মুন্ডুমালা পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের