রাজশাহী বিভাগের আট জেলায় প্রথম দিনে ৩ হাজার ৭৫৭ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। রবিবার (০৭ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী বিভাগে ৩ হাজার ৭৫৭ জন প্রথম দিনে টিকা গ্রহণ করেছে। এরমধ্যে পুরুষ ২ হাজার ৯০৯ ও নারী ৮৪৮। রাজশাহী জেলায় ৫১৬। এরমধ্যে পুরুষ ৩৮৩ ও নারী ১৩৩ জন। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৩০০ জন। এরমধ্যে পুরুষ ১৫৩ ও নারী ১৪৭।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫০। এরমধ্যে পুরুষ ১২২ ও নারী ২৮ জন। নাটোর জেলায় ২০৭। এরমধ্যে পুরুষ ১৪৪ ও নারী ৬৩ জন। নওগাঁ জেলায় ৭৪১। এরমধ্যে পুরুষ ৬৩৬ ও নারী ১০৫ জন। পাবনা জেলায় ২৩৫। এরমধ্যে পুরুষ ১৭৪ ও নারী ৬১ জন। সিরাজগঞ্জ জেলায় ৩১০। এরমধ্যে পুরুষ ২৩৯ ও নারী ৭১ জন। বগুড়া জেলায় ১ হাজার ২৯। এরমধ্যে পুরুষ ৮৩৫ ও নারী ১৯৪ জন। জয়পুরহাট জেলায় ২৬৯। এরমধ্যে পুরুষ ২২৩ ও নারী ৪৬ জন।









