চার দিনের ব্যবধানে টিকা গ্রহীতার সংখ্যা বেড়েছে ১১ গুণ!

নাটোর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২১

মাত্র চার দিনের ব্যবধানে নাটোর জেলায় করোনা প্রতিরোধ টিকা গ্রহীতার সংখ্যা বেড়েছে ১১ গুণেরও বেশি। অপরদিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫০ গুণ। টিকা গ্রহণের পর পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়া এবং মানুষের ভয় কেটে যাওয়ায় এই সংখ্যা বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, টিকা প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি নাটোর জেলায় টিকা গ্রহীতার সংখ্যা ছিল মাত্র ২১০ জন। কিন্তু মাত্র চার দিনের ব্যবধানে বৃহস্পতিবার নাটোর জেলায় টিকা গ্রহণ করেছেন দুই হাজার ৩৮১ জন। যা প্রথমদিনের তুলনায় ১১ দশমিক ৩৩ গুণ বেশি।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফরিদুজ্জামান জানান, প্রথমদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন ও দ্বিতীয় দিন ২৯ জন টিকা নিলেও বৃহস্পতিবার নিয়েছেন ২০০ জন। যা প্রথম দিনের তুলনায় ৫০ গুণ বেশি। অপরদিকে প্রথম দিন দয়ারামপুর ক্যান্টনমেন্ট কেন্দ্রে ৪০ জন টিকা নিলেও বৃহস্পতিবার নেন ১৯০ জন, যা প্রথম দিনের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি।

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান ও বাগাতিপাড়ার দায়িত্বরত ডা. নাজমুস সাকিব জানান, প্রথম ও দ্বিতীয় দিন সাধারণ মানুষদের মধ্যে এই টিকা সম্পর্কে কিছুটা ভীতি ছিল। এছাড়া ওই দুই দিন ৫৫ বছর পর্যন্ত বয়সী ব্যক্তিরাই টিকা গ্রহণ করেন। তৃতীয় দিন থেকে ৫৫ বছরের পরিবর্তে ৪০ বছর পর্যন্ত টিকা নেওয়ার বয়সসীমা বাড়ানোয় টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

/এনএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ