আগুনে নিজ শরীর ঝলসেও বাঁচাতে পারলেন না গোয়ালের গরু

নাটোর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৯

বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে কিনেছিলেন গরু। আশা ছিল গরু বিক্রি করে সমৃদ্ধি আনবেন সংসারে। কিন্তু আগুনে কেড়ে নিলো সে স্বপ্ন। মধ্যরাতে গরু পুড়তে দেখে বাঁচাতে কৃষক ঝাঁপ দেন আগুনে। এতে শরীর ঝলসে গেলেও শেষ অবধি রক্ষা হলো না। আগুনে পুড়ে গেলো গরু। গরীব কৃষকের দুই লাখ টাকার ক্ষতি হলো।

মঙ্গলবার দিবাগত রাতে (২৪ ফেব্রুয়ারি) নাটোরের সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সালাম জানান, তিনি বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে একটা গরু কিনেছিলেন। তার ভাই মানিকও অপর একটি গরু কিনে লাভের আশায় লালন-পালন করছিলেন। গরু দুটি পাশাপাশি দুই ঘরে রাখা ছিল। মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। এসময় তিনি তার গোয়াল ঘরে আগুন দেখতে পান। গরু বাঁচাতে আগুনকে তোয়াক্কা না করে প্রবেশ করেন গরু রাখার ঘরে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ছাড়াও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও গরু দুটো মারা যায়। তারও মুখ-হাত ঝলসে যায়।

আগুনে নিজ শরীর ঝলসেও বাঁচাতে পারলেন না গোয়ালের গরু এ ঘটনায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে সালাম আক্ষেপ করে বলেন, এখন তার স্বপ্নও শেষ, আবার ঋণও টানতে হবে। কীভাবে এই পরিস্থিতি থেকে বাঁচবেন তা বুঝতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী