বগুড়ায় আ.লীগ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ০২:২০আপডেট : ০২ মার্চ ২০২১, ০২:২১

বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল মতিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সোমবার (১ মার্চ) জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানতের টাকা ফেরত পাবেন না।

বগুড়ায় আ.লীগ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তিনি পেয়েছেন, ৮২ হাজার ২১৭ ভোট। আর ৫৬ হাজার ৯০ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে দল থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী (জগ) আবদুল মান্নান আকন্দ। ২০ হাজার ৮৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী মাওলানা আবদুল মতিন পেয়েছেন ছয় হাজার ১৯১ ভোট।

ওই পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন। মোট ভোট পড়েছে এক লাখ ৬৪ হাজার ৫৮৭। ভোট সংগ্রহের হার ৫৯ দশমিক ৮৫ শতাংশ।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ হচ্ছে ২০ হাজার ৫৭৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ২০ হাজার ৮৯ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছয় হাজার ১৯১ ভোট পেয়েছেন। তারা কাঙ্খিত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের