ক্রেতার ছুরিকাঘাতে তরমুজ ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ২০:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২০:৪৬

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাঁতপুকুরিয়া বাজারে দরকষাকষির জেরে ক্রেতার ছুরিকাঘাতে তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ব্যবহৃত ছুরিসহ ঘাতককে আটক করেছে পুলিশ। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিল্লুর প্রামাণিক (৪৫) একই ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের গেদা ওরফে খরু প্রামাণিকের ছেলে। আটক বাচ্চু ঘটক একই গ্রামের মৃত নছুর মোল্লার ছেলে।

ওসি নূর এ আলম সিদ্দিকী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিলেন জিল্লুর। এ সময় তরমুজ কিনতে দোকানে যান বাচ্চু ঘটক। তরমুজের দাম নিয়ে দোকানি জিল্লুরের সঙ্গে বাচ্চুর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাচ্চু দোকানে থাকা তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে জিল্লুরের শরীরে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বাচ্চু ঘটককে আটক করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান