হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে ট্রাকের দীর্ঘ সারি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২১, ১২:৪৫আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১২:৪৫

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল হতে চান্দাইকোনা ফুড ভিলেজ এলাকার মহাসড়কের মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় মহাসড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। উত্তরবঙ্গগামী রাস্তায় জট থাকলেও ঢাকামুখী রাস্তা ফাঁকা।

নারায়ণগঞ্জ থেকে নীলফামারীগামী ট্রাকচালক রাকিব রায়গঞ্জের ষোল মাইল এলাকার মহাসড়কে আটকে আছেন। তিনি বলেন, আমি ভোর ৬টায় হাটিকুমরুল গোলচত্বর পার হলেও তারপর থেকে এখানে আসতে সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় লেগেছে। জানি না বাকিটুকু পার হতে কত সময় লাগবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, মহাসড়কে এখন কোনও যানজট নেই, তবে ধীরগতি আছে।

কিন্তু মহাসড়কে দাঁড়িয়ে আছি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে তিনি জানান, আমি মাত্রই যানজটের শেষ প্রান্ত থেকে ঘুরে আসলাম। চান্দাইকোনা থেকে ঘুড়কার একটু দক্ষিণ পর্যন্ত উত্তরবঙ্গগামী রাস্তায় ট্রাকের ধীরগতি আছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি