অনলাইনে আইপিএল জুয়া খেলে আটক, ৮ তরুণকে স্বজনদের জিম্মায় দিলো পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২১, ১৬:১৪আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৬:১৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ঘিরে অনলাইনে জুয়া খেলার ঘটনায় আট জনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় অভিভাবকদের সঙ্গে কথা বলে আটকদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সচেতনামূলক কথাবার্তা বলেন এবং ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না বলে আটকদের থেকে মুচলেকা নেন।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, রাজশাহী মহানগর এলাকায় অপরাধ নির্মূল করার লক্ষ্যে মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গত মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আটক করে।

তিনি আরও জানান, মহানগরীর বিভিন্ন জায়গায় সম্ভ্রান্ত পরিবারের কিশোর এবং যুবক ছেলেরা বাবা-মাকে না জানিয়ে অনলাইনে আইপিএল ক্রিকেটে জুয়া খেলায় জড়িয়ে যাচ্ছে। ফলে এই সব ছেলেরা ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একে অন্যের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আপিএল ক্রিকেট খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান