লালপুরে ১ মাসের চাল দিয়ে ২ মাসের জন্য স্বাক্ষর নেওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১১:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১১:২৬

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে সরকার ঘোষিত ১০ টাকা কেজির ১ মাসের চাল দিয়ে ২ মাসের চাল দেওয়ার স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানালে ভুক্তভোগীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী লিখন আলী এ বিষয়ে অভিযোগ করেছেন স্থানীয়, থানা, উপজেলা ও জেলা প্রশাসন বরাবর।

তবে অভিযুক্ত ডিলার বিষয়টি অস্বীকার করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ডিলার মাহমুদুল হক মুকুল লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার বিদিরপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের লিখন আলী জানান, তিনি ১০ টাকা কেজি চালের একজন কার্ডধারী সুবিধাভোগী। ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি কার্ডসহ ডিলার মুকুলের বাড়িতে চাল কিনতে যান। এসময়, চাল বিতরণ কার্ডে মার্চ ও এপ্রিল মাসের ঘরে স্বাক্ষর করেন মুকুল। বাড়ি গিয়ে বিষয়টি দেখে তিনি আবার আসেন। এসময় মার্চ মাসেরও চাল চাইলে তার প্রতি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও চড় থাপ্পড় মারেন ওই ডিলার।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত মুকুল জানান, এপ্রিল মাসে ৯ জনের কার্ড রিপ্লেস হয়েছে তার মধ্যে লিখন একজন। ওই ৯ জনের চাল তার ঘরে রাখা আছে। ফুড অফিসার ডালিম কাজী বলেছেন, যে ৯ জন ওই চাল পাবে তাদের তালিকা তিনি পাঠাবেন। তালিকা দেখে চালগুলো দিতে বলেছেন। লিখন নতুন কার্ডধারী বিধায়, সে ওই চাল পাবে না। বিষয়টি বলার পরও সে তার কার্ড ছিড়ে খারাপ আচরণ করে। এসময় তিনি লিখনকে পিঠে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন কোনও মারপিট করেননি।

এ বিষয়ে জানতে চাইলে দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনা, সত্য। বিষয়টি খতিয়ে দেখা হবে।

লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম