পুকুরে মিললো দেড় হাজার বছর আগের গঙ্গা মূর্তি

নাটোর প্রতিনিধি
২৫ মে ২০২১, ২০:০২আপডেট : ২৫ মে ২০২১, ২০:০২

নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামের এক পুকুরে পাওয়া গেছে প্রায় দেড় হাজার বছর আগের গঙ্গা মূর্তি। মূর্তিটি সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুকুর মালিক আব্দুল মান্নান জানান, মঙ্গলবার (২৫ মে) সকালে তিনি লোকজন নিয়ে তার পুকুরটি সংস্কার করছিলেন। এক পর্যায়ে কোদালে মূর্তিটির আঘাতে শব্দ হয়। পরে মাটি সরানো হলে মূর্তিটি বেরিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মূর্তিটির দৈর্ঘ্য তিন ফুট, প্রস্থ দেড় ফুট। ওজন প্রায় ১৪৫ কেজি। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার জানান, খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। এটি পাথরের তৈরি।

ইউএনও জানান, রাজশাহী বরেন্দ্র যাদুঘর কর্তৃপক্ষ তাকে বলেছেন, ওই গঙ্গা মূর্তিটি প্রায় দেড় হাজার বছরের পুরনো। মূর্তিটি সংরক্ষণের জন্য জেলা ট্রেজারিতে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবেন।

/এমআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি