রাজশাহীতে ‘কঠোর লকডাউনের’ দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

রাজশাহী প্রতিনিধি
০৬ জুন ২০২১, ০৯:৫৬আপডেট : ০৬ জুন ২০২১, ০৯:৫৬

রাজশাহীতে হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশের কাছাকাছি। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে রাজশাহীতে ‘কঠোর লকডাউন’ দেওয়ার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন ১৪ দলীয় জোটের রাজশাহীর নেতৃবৃন্দ।

শনিবার (৫ জুন) বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন জোটের স্থানীয় শীর্ষ নেতারা। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এই স্মারকলিপি গ্রহণ করেন।

রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্মারকলিপিতে বলা হয়, গত একমাসে রাজশাহীজুড়ে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। মৃত্যু ও সংক্রমণের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড ছাড়াচ্ছে। রামেক হাসপাতালের সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে করোনায়। রামেক হাসপাতাল তার পরিধি অনুযায়ী করোনা রোগীদের চিকিৎসা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে।

করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের আরোপিত বিধিনিষেধ ‘পর্যাপ্ত নয়’ উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, মৃত্যু ও সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতিতে গত ২ জুন স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে ‘বিধিনিষেধ’ আরোপ করা হয়েছে তা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পর্যাপ্ত নয়। মানুষের জীবন রক্ষা করতে হলে এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই মুহূর্তে বিকল্প পদ্ধতি হলো কঠোর লকডাউন।

স্মারকলিপিতে আরও বলা হয়, আমরা ১৪ দল মনে করি, সর্বশেষ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভা থেকে করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের কাছে যে সুপারিশগুলো করা হয়েছিল, তা গুরুত্ব দিয়ে আমলে নিয়ে এবং নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে রাজশাহীতে কঠোর লকডাউনের বিকল্প নেই।

আওয়ামী লীগ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বাংলাদেশ জাসদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাসদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক আমিরুল হক বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, মহানগর সদস্য সীতানাথ বণিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, ‘রবিবার (৬ জুন) বেলা ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের মিটিং আছে। করোনা প্রতিরোধসহ সব বিষয়ে আলোচনা হবে।’

/আইএ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের