রাজশাহী মেডিক্যালে ৮ দিনে ৮০ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ জুন ২০২১, ১২:৩৪আপডেট : ০৯ জুন ২০২১, ১২:৩৪

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) সকাল ৮টা থেকে বুধবার (০৯ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত আটদিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৮০ জন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে চারজনের করোনা পজিটিভ ছিল। অন্য চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহী; একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুইজন মারা গেছেন। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ২২৭ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন।

ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, গত আটদিনে (১ জুন থেকে ৯ জুন সকাল পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৮০ জন। এর মধ্যে ৪৯ জন মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আটজন এবং সর্বশেষ ৯ জুন আটজন মারা যান।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি