বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: নিহত ১, আহত ২

পাবনা প্রতিনিধি
১৭ জুন ২০২১, ০০:৩৭আপডেট : ১৭ জুন ২০২১, ০০:৩৭

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩০) নামে এক যাত্রীর নিহত হয়েছেন। বুধবার (১৬ জুন) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়ার তেঁতুলতলা এলাকায় পাবনা চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আরিফ জানান, এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে যায় এবং বাসের সামনের অংশ ভেঙে যায়।

নিহত এনামুল পাবনা সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। আহতরা হলেন– ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ আসিফ হোসেন (২০), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিবুল (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মোহাম্মদ পরিবহন নামে বাসটি পাবনার দিকে যাচ্ছিল। পাবনা থেকে ঈশ্বরদীর দিকে আসা অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিপরীতমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম শামিম জানান, গুরুতর আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে এনামুল নামে একজন মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে