রামেক হাসপাতালে আরও ১০ মৃত্যু, ৭ জনই রাজশাহীর

রাজশাহী প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১১:৪৩আপডেট : ১৭ জুন ২০২১, ১২:২৭

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীতে কাঁচাবাজার-ফার্মেসি ব্যতীত বন্ধ সব

তিনি বলেন, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর সাত, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে তিন জন রোগী করোনা পজিটিভ ছিলেন। আর সাত জন উপসর্গে মারা গেছেন। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মোট তিন জন রোগী করোনা পজিটিভ ছিলেন। উপসর্গে মৃত সাতজনের মধ্যে ছয়জনেরই বাড়ি রাজশাহী। অন্য একজনের বাড়ি নাটোর।

লকডাউনের আগেই রাজশাহীতে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট

ডা. সাইফুল ফেরদৌস জানান, গেল ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪০০ জনের করোনা পরীক্ষা করে নতুন করে আরও ১৬৬ জনের করোনা মনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪১.৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি আছে ৩৫৮ জন। আর নির্ধারিত ২২টি আইসিইউতে ভর্তি আছে ২০ জন করোনা রোগী।

লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না ১২ জেলার করোনার ঊর্ধ্বগতি

রাজশাহী মেডিক্যালে করোনায় মারা যাওয়াদের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে মনে করছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী। তিনি বলেন, মৃতদের বেশিরভাগেরই চিকিৎসাকালে অবস্থা খারাপ থাকছে। তাদের শারীরিক সমস্যা গতবছরের করোনার লক্ষণের চেয়ে আলাদা।

হাসপাতালে গ্রামের রোগী বাড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর ৪০ শতাংশই গ্রামাঞ্চলের। কারণ হিসেবে আমরা দেখছি- গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি কম মানা, অবাধে সব জায়গায় চলাচল, মাস্ক না পরাসহ অন্য কারণে সংক্রমণ ও অসুস্থ হয়ে ভর্তির সংখ্যা বেড়েছে। 

কমছে না সংক্রমণ, রাজশাহীতে আরও ৭ দিন লকডাউন

এদিকে মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার (১৬ জুন) জেলার করোনার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম