ফোন দিলেই ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাবে অক্সিজেন

নাটোর প্রতিনিধি
২২ জুন ২০২১, ১৪:৪৩আপডেট : ২২ জুন ২০২১, ১৫:০৬
image

নাটোর শহর ও আশপাশের এলাকার যেকোনও নাগরিক ফোন দিলেই ১০ মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাবে অক্সিজেন- এমন ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে জেলা পুলিশের অক্সিজেন ব্যাংক।

করোনা মহামারিসহ সার্বিক প্রয়োজনে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যদের পাশাপাশি যেকোনও নাগরিকের প্রয়োজনে সরবরাহ নিশ্চিতে এ সেবা চালু করা হলো। ০১৩২০-১২৪৫০২ এই নম্বরে কল করলেই হাসপাতাল কিংবা বাসায় অক্সিজেন পৌঁছে দেবে নাটোর পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন সমাজের বিত্তবানদের করোনা মহামারিতে যার দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পুলিশ জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত। এই মহামারিতে যার অক্সিজেনের প্রয়োজন পড়বে ফোন করার ১০ মিনিটের মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে তার বাড়িতে অথবা হাসপাতালে। এ জন্য কোনও বিল পরিশোধ করতে হবে না।

এ কাজের জন্য তিনটি অ্যাম্বুলেন্স এবং একটি অক্সিজেন বহনকারী পিকআপ ভ্যানেরও আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী