রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১০:০৩আপডেট : ১৩ জুলাই ২০২১, ১০:০৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনা আক্রান্ত আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা যান আরও ১১ জন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে এই ১৯ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ছয় জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন, নওগাঁর তিন জন, পাবনার তিন জন ও সিরাজগঞ্জের একজন রয়েছেন।

নতুন মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং সাত জন নারী। তাদের মধ্যে সাত জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন।

এ নিয়ে চলতি জুলাই মাসের ১৩ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২২৩ জনের মৃত্যু হলো। সবচেয়ে বেশি মারা যান ১ জুলাই ২২ জন ও সবচেয়ে কম ৪ জুলাই ১২ জন। এর আগে গত জুন মাসে মারা যান ৪০৫ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৪টি বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৪ জন। বাকিদের ওয়ার্ডের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫০৪ জনের মধ্যে ২৪১ জনের করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯৮ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলাতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

এদিকে, রাজশাহীতে আরও বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হার। সোমবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৩ দশমিক ৬৯ শতাংশ।  আগের দিন রবিবার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ। এর আগে গত শনিবার ২৫ দশমিক ০৫ শতাংশ এবং শুক্রবার ছিল ৩৩ দশমিক ৯৯ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৃথক দুটি ল্যাবে দুই জেলার ৭১২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ২৪৩ জনের। রাজশাহী জেলা ছাড়াও নওগাঁ জেলার ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের পজিটিভ এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের