রাজশাহী মেডিক্যালে আরও ২০ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১১:১৭আপডেট : ২০ জুলাই ২০২১, ১১:১৭

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২০ জন মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চার জন (রাজশাহীর তিন ও কুষ্টিয়ার একজন) ও উপসর্গে ১৬ জন মারা গেছেন। মারা যাওয়া ২০ জনের মধ্যে রাজশাহীর আট জন, নাটোরের পাঁচ, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর দুই জন করে ও কুষ্টিয়ার তিন রোগী রয়েছেন। এদের মধ্যে ১২ জন পুরুষ এবং আট নারী। তাদের ছয় জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন রোগী রয়েছেন। 

এ নিয়ে জুলাইয়ের ২০ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৯ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৪৫৪ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৪৮০ জন। বাকিদের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও আইসিইউতে ভর্তি আছেন ১৯ রোগী।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৮০ জনের মধ্যে ২৩৮ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৬৮ রোগী।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সোমবার রাতে দুটি ল্যাবে রাজশাহীর ৩৯২ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৮ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। আগের দিন এ হার ছিল ১৮ দশমিক ৫৯ শতাংশ। এর আগে গত শনিবার ২৬ দশমিক ৬৮ শতাংশ এবং গত শুক্রবার ছিল ৩১ দশমিক ৯২ শতাংশ। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের