বৈঠকে থাকা আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ০১:২৯আপডেট : ২৮ জুলাই ২০২১, ০১:২৯

বগুড়ায় সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম রকিকে (৩৩) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফাঁপোর হাটখোলা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত মমিনুর ইসলাম রকি ফাঁপোর ইউনিয়নের মন্ডলপাড়ার মৃত সিরাজুল ইসলামে ছেলে। তিনি ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। এলাকায় বসবাস না করলেও নির্বাচনে প্রার্থিতার কারণে জনসংযোগ ও এলাকার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ফাঁপোর হাটখোলা মাঠে এলাকার লোকজনের সঙ্গে বৈঠকে করছিলেন। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সেখানে এসে তাকে ঘিরে ফেলে। অন্যরা পালিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে রাতে সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রাজু মন্ডল জানান, রকি আসন্ন ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। রাজনীতির পাশাপাশি মাছের ব্যবসা ও চালের ডিলার ছিলেন। একই এলাকার সুদের কারবারি গাউসুল আজমের সঙ্গে তার বিরোধ ছিল। এ নিয়ে রাতে হাটখোলা এলাকায় মাঠের পশ্চিম পাশে বৈঠক করছিলেন। তখন একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা আরও ২-৩ জনকে মারধর করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, এ হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু হয়েছে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের