করোনায় সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ২৩:৪৩আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২৩:৪৩

করোনায় মারা গেছেন পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহানা তাপসী। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার সিনিয়র সিটিজেন হাসপাতালে তার মৃত্যু হয়। পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহের সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফারাহানা তাপসী গত মাসে পাবনায় করোনায় আক্রান্ত হন। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিনিয়র সিটিজেন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার রাতে তিনি মারা যান।

ফারহানা তাপসীর মৃত্যুতে পাবনার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম