শিশুকে যৌন হয়রানির অভিযোগে শ্রম অধিদফতরের উপপরিচালক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ২০:১৪আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২০:১৪

শিশুকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহীর শ্রম অধিদফতরের উপপরিচালক মনিরুল আলম ওরফে বরিককে (৫২) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

গোলাম রুহুল কুদ্দুস জানান, সোমবার সকালে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকার একটি পুকুরে আট বছরের এক মেয়েশিশু গোসল করতে গিয়েছিল। তার বয়স আট বছর। সে পানিতে সাঁতার কাটছিল। এ সময় মনিরুল আলম তাকে যৌন হয়রানি করেন। বাড়ি গিয়ে শিশুটি তার মাকে ঘটনাটি বলে। শিশুটির মা এর প্রতিবাদ জানাতে মনিরুলের বাসায় যান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর ফলে এলাকার মানুষও ঘটনাটি জানতে পারেন। এ সময় প্রায় ১৫০ জন নারী-পুরুষ মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে রাজপাড়া থানা পুলিশ গিয়ে তাকে থানায় নেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় মনিরুল আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে