গোডাউনে ঢোকানোর সময় ৪১৭ বস্তা পচা চাল জব্দ

নাটোর প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১৪:৫৪আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৫:৩১

নাটোর সদর উপজেলার খাদ্য গোডাউনে সরবরাহের সময় ৪১৭ বস্তা পচা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জের কামারখন্দের একটি গোডাউন থেকে ওই চালগুলো নাটোরে পাঠানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন এবং সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও আফরোজা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ওই গোডাউন এলাকায় অভিযান চালান। ঘটনাস্তলে পৌঁছার আগেই কিছু চালের বস্তা গোডাউনের ভেতর নেওয়া হয়েছিল। তবে বাকি বস্তাগুলো ট্রাকসহ জব্দ করা হয়।

ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, ওই ট্রাকে করে মোট ৫৯১ বস্তা চাল নিয়ে আসা হয়। এরমধ্যে ১৭৪ বস্তা গোডাউনে নেওয়া হয়। বাকি ৪১৭ বস্তা পচা চাল ট্রাকসহ জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম