ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ সেনাসদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ২২:৩১আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৫৪

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর পিকআপের সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় পাঁচ সেনাসদস্য আহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দের সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন।

নিহতরা হলেন সেনা সৈনিক দীপঙ্কর (২৫) ও করপোরাল মেহেদী হাসান (৩৫)। আহতরা হলেন সার্জেন্ট ফিরোজ (৩৭), সৈনিক মাইনুল (২১) ও ল্যান্স করপোরাল ইমরান (৩০)। বাকি দুই জনের নাম জানা যায়নি।

ওসি মোসাদ্দেক হোসেন বলেন, হাটিকুমরুল এলাকা থেকে ফেরার পথে সীমান্ত বাজার এলাকায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যায় সেনাবাহিনীর পিকআপ। এতে সাত সেনাসদস্য আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, আহত অবস্থায় সাত সেনাসদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন ও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী