শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির আন্দোলনে হামলা

রাজশাহী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে হওয়া এ কর্মসূচিতে বুধবার (০১ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে হামলা চালানো হয়েছে।

হামলার শিকার শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগের কর্মীরা এ অতর্কিত হামলা চালায়। যদিও মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এ ঘটনায় সংগঠনটির সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন।

এর আগে, আজ বেলা ১০টার দিকে নগরীর সাহেব বাজার এলাকায় প্রতীকী এ অনশন কর্মসূচি শুরু হয়। এ আন্দোলনের অন্যতম সংগঠক নাদিম সিনা দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়েছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহতও হয়েছেন।

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের কয়েকজনকে চিনতে পেরেছি।’ এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

এদিকে, এমন হামলার ঘটনায় পুলিশের ‘নীরবতা’কে সন্ত্রাসীদের মদদ হিসেবে উল্লেখ্য করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থী তামিম সিরাজী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। এ সময় একদল যুবক এসে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের সামনে এ হামলা হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি।’

স্থানীয় সাংবাদিক তারেক মাহমুদ বলেন, ‘আমিসহ কয়েকজন সাংবাদিক কর্মসূচিটির তথ্য সংগ্রহ করছিলাম। এ সময় একদল যুবক এসে আন্দোলনকারীদের ওপর হামলা করে মারধর শুরু করেন। আমাকেও ধাক্কা মারেন। পরে পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।’

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘কোনও কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি শান্ত রয়েছে। কারা এ হামলা চালিয়েছে। সেটা তদন্ত করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের